ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ০৪:১৯ দুপুর

হেরোইন পাচারের সময় রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

হেরোইন পাচারের সময় রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি : যাত্রীবেশে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় রাজশাহীতে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাবের চৌকস একটি অপারেশন দল গতকাল সোমবার বিকেল পৌনে ৪টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগারের সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলো, গোদাগাড়ী থানার হাবাজপুর এলাকার ফাহারুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফাহারুল ইসলামের কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহারুল স্বীকার করে, হেরোইনগুলো টাঙ্গাইল জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলো।

আরও পড়ুন

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় যুক্ত ফাহারুল ইসলাম অভিনব কৌশলে মাদক পরিবহণ করে আসছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ