ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫ ০৬:৫০ পিএম

রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর

রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর। প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি : রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল হক প্রামাণিক রংপুরের আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এর আগে উচ্চ আদালত থেকে তিনি অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার গতকাল রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

আদালত সূত্র জানায়, আব্দুল হক প্রামাণিক বৈষম্যবিরোধী আন্দোলনে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণ শিল্পী মুসলিম উদ্দিন মিলন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন

জামিন আবেদনের শুনানিতে তার পক্ষে আইনজীবী সমিতির সভাপতি এড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ আইনজীবী উপস্থিত ছিলেন। আদালতে উপস্থিত এড. রোকনুজ্জামান রোকন আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা 

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ১২

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ঊর্ধ্বতন পাঁচ পুলিশ কর্মকর্তাকে বদলি

বিশ্বের সেরা অভিনেত্রী ছিলেন শেখ হাসিনা: স্পিকার