ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৫ ১০:৫৪ এএম

আজ শহীদ আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ

আজ শহীদ আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ, ছবি: সংগৃহীত।

রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেবেন। সোমবার (১৪ জুলাই) সকালে এই মামলায় গ্রেফতার কন্সটেবল সুজনসহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে।

অভিযোগ গঠন হলে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এই মামলায়। সকালে এই মামলায় গ্রেফতার ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

মামলার অপর ৪ আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক আছে।

আরও পড়ুন

এর আগে এই মামলার পলাতক চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত ৩ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে আইনজীবী কুতুব ইদ্দিনকে তাদের পক্ষে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন সকালে, সাভারে ইয়ামিন হত্যা মামলার ৩ আসামী ও মিরপুর জাহাজ বাড়ির জঙ্গী সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক সহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মান্নার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চে আসছে ব্রাজিলের নাম