ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ জুলাই, ২০২৫, ০৫:২১ বিকাল

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে অকৃতকার্য!

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে অকৃতকার্য!। ছবি সংগৃহীত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : চলতি বছরের এসএসসি পরীক্ষায় শুধুমাত্র গণিত বিষয়ে পরীক্ষা দিয়ে দু’টি বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে। ঘটনা ঘটেছে আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্তর। ২০২৪ সালে ১৪ বিষয়ের মধ্যে পরীক্ষায় একটি বিষয় গণিতে অকৃতকার্য হয়। দীর্ঘ এক বছর অপেক্ষা করে ২০২৫ সালে এসে আবার সেই গণিত বিষয়ে দেয় পরীক্ষা। অনলাইনে ওই একটি বিষয়ের রেজাল্ট বের করার সময় দেখে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ে জিৎ চন্দ্র ২০২২ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করেন। নবম শ্রেণি পাস করার পর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ২০২৪ সালে অংশগ্রহণ করেন।

ওই বর্ষে তিনি ১৪টি বিষয়ে পরীক্ষা দেন। ফলাফলে একটি বিষয় ফেল আসে। ফেল করা গণিত বিষয়ে চলতি বছর ২০২৫ সালে এসে আবার পরীক্ষায় অংশগ্রহণ করে। অনলাইনে রেজাল্ট দেখতে গিয়ে দেখে তার দুই বিষয়ে ফেল এসেছে। এদিকে এ্যাডমিড কার্ডে একটি গণিত বিষয় উল্লেখ রয়েছে। কারিগরি বোর্ড কর্তৃপক্ষের এমন রেজাল্টে ওই শিক্ষার্থী ও তার পরিবার হতভম্ব হয়ে পড়ছেন।

শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত বলেন, আমার ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল এসেছিল। সেই মোতাবেক দীর্ঘ এক বছর পড়াশোনা করে স্কুল থেকে এ্যাডমিড তুলে ২০২৫ সালে শুধু গণিত পরীক্ষায় অংশগ্রহণ করি।

আরও পড়ুন

এখন অনলাইনে রেজাল্ট দেখতে এসে দেখি গণিত ও কৃষি দুই বিষয়ে ফেল এসেছে। এ্যাডমিড কার্ডে এক বিষয় উল্লেখ রয়েছে সেখানে এটা কেমন করে সম্ভব? শিক্ষক ও বোর্ডের গাফিলতির জন্য এমন ঘটনা ঘটেছে। আমি কৃষি বিষয়ে কোন পরীক্ষা দেয়নি।

শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, আমিও বিষয়টি শুনছি। আরও ২ শিক্ষার্থীর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। আমার স্কুলের কারিগরি শাখার শিক্ষক ওমর ফারুকের সাথে কথা বলেছি। যেহেতু কৃষি ফোর্থ সাবজেক্ট কোন সমস্যা হবে না। গণিতে পাস করলে অটোমেটিক পাস হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

ঈদে বাড়ি যাওয়ার পথে নিরাপত্তা নিয়ে পুলিশের পরামর্শ

বাহরাইন-কুয়েত ও সৌদিতে ফের ইরানের হামলা

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী