ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৫, ১০:১৪ দুপুর

সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ১৯ জন ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ১৯ জন ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দুই জন পুরুষ রয়েছেন।

তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১০ জুন) ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে নিশ্চিত করেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

আরও পড়ুন

তিনি বলেন, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় বিএসএফের ঠেলে দেওয়া ২১ জনকে আটক করে বিজিবি। আটকদের স্থানীয় দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, গত ৪ জুন রাতে প্রথমবারের মতো একই উপজেলার সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল বিএসএফ। এর মধ্যে ২১ নারী, ৩ শিশু ও ৮ জন পুরুষ ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু