ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫ ০৫:৩১ পিএম

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে

বগুড়া পৌরসভার সুবিল খালের উপর দীর্ঘদিনের পুরাতন ব্যবহার অনুপযোগী শিববাটি-ফুলবাড়ি ব্রিজটি ভেঙ্গে একই স্থানে নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বগুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজটির নির্মাণ কাজের ব্রিজের গার্ডার ঢালাই দেয়া হয়। আজ মঙ্গলবার (৮ জুলাই) ব্রিজের গার্ডার ঢালাই কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা। ঢালাই উদ্বোধন শেষে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রাজু হোসেন পাইকাড়, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মো. নুরুন্নবী শামিম, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল আলিম প্রমুখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুইনোনেস গোলে শুরুতেই এগিয়ে মেক্সিকো

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

প্রস্তাবিত বাজেট গণবিরোধী, কর-ঋণের বোঝায় পিষ্ট হবে মানুষ : জামায়াত

মাঠে নামলেই ব্রাজিলের রেকর্ড ভাঙবে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের