ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫, ০৫:০৮ সকাল

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন, ছবি: সংগৃহীত।

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে সেখানে আটকেপড়া আরও ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা দেশে ফেরেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইরান থেকে বাংলাদেশিদের ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভোরে ২২ জন এবং সকালে ১০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন।ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে জুলাইয়ের শুরুতে সরকার ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তাদের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়। 

আরও পড়ুন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফিরতে আগ্রহী ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।তেহরানের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে হচ্ছে কেউ মুখে চড় মেরেছে’, শোচনীয় পরাজয়ের পর মার্করাম

অনলাইনে রিটার্ন জমা ৪০ লাখ ছাড়াল

ছাত্রদল থেকে অব্যাহতি পেয়ে যা বললেন হামিম

ইরানে ৫ হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইসরায়েলের

অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরিতে আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা