ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৫, ১২:০৪ দুপুর

ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ, ছবি: সংগৃহীত

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হকের ৪টি ব্যাংক হিসেবে থাকা ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

আরও পড়ুন

এদিন হামিদুল হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী। 

আবেদনে বলা হয়, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগামী দিনগুলো বাংলাশের মানুষের জন্য স্বস্তির হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

শাজাহানপুরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ১: আহত ৫

আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে : অর্থ উপদেষ্টা