ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৫, ১০:২৭ দুপুর

মসজিদের ছাদে ৮ বছরের শিশুর মরদেহ ধর্ষণের পর হত্যার সন্দেহ পুলিশের

মসজিদের ছাদে ৮ বছরের শিশুর মরদেহ ধর্ষণের পর হত্যার সন্দেহ পুলিশের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের ছাদে পাওয়া গেল শিশু মাইমুনা আক্তার ময়নার নিথর দেহ। তার বয়স মাত্র ৮ বছর।

আজ রোববার (৬ জুলাই) সকালে শাহবাজপুর ইউনিয়নের হাবলী পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। শিশুটির গলায় পেঁচানো ছিল একটি ওড়না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত ময়না উপজেলার শাহবাজপুরের চান্দু মিয়া পাড়ার বাসিন্দা ও প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার একমাত্র কন্যা।

শনিবার (৫ জুলাই) বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ময়না। পরিবার ও স্থানীয়রা সারারাত খুঁজেও তার কোনো খোঁজ পাননি। পরদিন সকালে এক ব্যক্তি মসজিদের ছাদে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

আরও পড়ুন

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

বগুড়ায় শব্দদুষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ছয় যানবাহনের জরিমানা

তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে র‌্যাব

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী