ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৫, ০৭:১৪ সকাল

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসা খোঁজ নিলেন তারেক রহমান

সংগৃহিত,শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসা খোঁজ নিলেন তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিতে তার মায়ের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও "আমরা বিএনপি পরিবার"- এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। 

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালী উপস্থিত থেকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান। 
 
এ সময় তিনি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা খোঁজ নেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন। 

জনাব তারেক রহমান বলেন- " বিএনপি সব সময় আপনার পাশে থাকবে। মানুষ হিসেবে আমরা সব সময় সাধ্যমত আপনার পরিবারের পাশে আছি, বাকি টুকু আল্লাহর ইচ্ছা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি, আগামীতেও করবো। শুধু জিসান ই নয়, সকল  শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে।"

এসময় তিনি আরো বলেন- "আপনি একা নয়। আপনার পাশে সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই আপনার ভাই। আপনার এই ভাইয়েরা আপনার পাশে থাকবে। জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশা আল্লাহ। তিনি জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বই সহ খেলনা দেয়ার নির্দেশ প্রদান করেন।"

আরও পড়ুন

এসময় শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আবেগ আপ্লুত হয়ে পরেন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। 

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- "আমরা বিএনপি পরিবার"- এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন) সহ জিসানের মামা মো: আতিক।▫️

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত