ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ০১:৪৩ দুপুর

লালপুরে বিয়ের প্রলোভনে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

লালপুরে বিয়ের প্রলোভনে নারীকে শ্লীলতাহানির অভিযোগ। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বিয়ের প্রলোভনে দিয়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারীর নাজিম আলী নাদিম (৩০) নামে এক যুবককে অভিযুক্ত করে লালপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নাজিম আলী নাদিম উপজেলার ডহশৈলা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

ভুক্তভোগী ওই নারী জানান, নাদিমের সাথে তার দীর্ঘ প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে একাধিকবার নাদিম তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত ১০ জুন ওই নারীর নিজ বাড়িতে নাদিম আবারও তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এসময় বিয়ের জন্য চাপ দিলে নাদিম তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

পরে গতকাল শুক্রবার রাতে লালপুর থানায় তিনি মামলা করেন। মামলার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী ওই নারী। এবিষয়ে অভিযুক্ত নাজিম আলী নাদিম বলেন, ওই নারীর মানসিক সমস্যা আছে। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

লালপুর থানার দায়িত্বে থাকা ওসি মমিনুজ্জামান বলেন, গতকাল শুক্রবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আসামিকে পলাতক থাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১