ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫ ০৭:২১ পিএম

সিনেমা নির্মাণে ইমন সাহা

ইমন সাহা

বিনোদন ডেস্কঃ বাংলা সংগীতের সুপরিচিত নাম ইমন সাহা! এবার নাম লেখাচ্ছেন পরিচালকের খাতায়! দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে—চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীত পরিচালক।

গতকাল বাংলাদেশ পরিচালক সমিতিতে হাজির হয়ে নিজের নাম পরিচালকের তালিকায় নিবন্ধন করেছেন তিনি। সিনেমার নাম দিয়েছেন ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’।

ইমন সাহা বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল চলচ্চিত্র পরিচালনা করবো। কিন্তু সময়, সুযোগ, সাহস একসঙ্গে কিছুতেই মিলছিল না। অনেক ভেবে এবার সাহস করেই নামলাম সিনেমা নির্মাণে।’

নিজের প্রযোজনা সংস্থা থেকেই এই উদ্যোগ নিয়েছেন ইমন সাহা। শুরুতে ভেবেছিলেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে যাত্রা শুরু করবেন। কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নেন— ‘করবই যখন, পূর্ণদৈর্ঘ্যই হোক!’

আরও পড়ুন

তাই ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ দিয়েই শুরু হচ্ছে তার পরিচালনার যাত্রা। পরিচালক সমিতির আনুষ্ঠানিক সাক্ষাৎকার পর্বে অংশ নিয়ে নিবন্ধনের কাজও শেষ করেছেন।

 

তবে নতুন এই সিনেমায় কারা অভিনয় করবেন, শুটিং কবে থেকে শুরু হবে—সেসব এখনই জানাতে নারাজ ইমন সাহা।

বললেন, ‘সবকিছু ধাপে ধাপে জানাব। এখন শুধু এটুকুই বলতে পারি—এটি একটি সঙ্গীতভিত্তিক যাত্রা, যা আমার হৃদয়ের খুব কাছের।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব উন্নয়ন অধিদপ্তরের সেই আলোচিত পরীক্ষার ফল প্রকাশ

১

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

২

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

৩

মুচলেকায় মুক্তি পেলেন ‘ককরোচপ্রধান’ অভিজিৎ

৪

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ৪৯০

৫

ভারতে বেপরোয়া ট্রাকের চাপায় নিহত ১২

৬