ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০১:১৮ দুপুর

ময়মনসিংহে গাছ উঠে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ময়মনসিংহে গাছ উঠে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে গাছ উঠে পাখির ছানা ধরার সময় বিদ্যুৎস্পৃষ্টে নাবিল হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পয়ারি ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নাবিল হোসেন পাশের খালসাইদকোনা গ্রামের নাজমুল ইসলামের ছেলে। সে পয়ারি গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নাবিল কালীবাড়ি এলাকার একটি রাইস মিলের পাশে কড়ইগাছ থেকে পাখির বাচ্চা ধরতে গিয়ে গিয়েছিল। সাড়ে ৯টার দিকে গাছের ওপরের ডালে থাকা পাখির বাচ্চা ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয় নাবিল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিছিয়ে গেল দেশের প্রথম নারী বিপিএল শুরুর সময়

স্ত্রীর আপত্তিকর ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগে মামলা

বগুড়ার ধুনট ইউপি কার্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ চুরি 

আজ পর্যন্ত কোনো মেয়ে আমার বদনাম করেনি : জামিন পেয়ে হিরো আলম

স্থানীয় সরকার নির্বাচনে চমক অপেক্ষা করছে : এমপি নাহিদ

চুয়াডাঙ্গায় গাছ চুরির মামলায় ৪ আসামি কারাগারে