ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫ ০৪:৩৮ এএম

চানখাঁরপুলে ৬ জনকে হত্যা

ট্রাইব্যুনালে চার আসামি, দ্বিতীয় দিনের শুনানি আজ

ট্রাইব্যুনালে চার আসামি, দ্বিতীয় দিনের শুনানি আজ, ছবি: সংগৃহীত।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর আজ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এই মামলায় গ্রেফতার  ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিরা হলেন, শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে।

এর আগে, এই মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিযোগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। এর আগে গত ৩ জুন এই মামলার  পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন

একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তি নির্দেশ দিয়ে ২২ জুন  পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত ২৫ মে এই মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

এই মামলায় পলাতক চার আসামি হলেন, ডিএমপিসাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

সেনেগালের মুখোমুখি ফ্রান্স, শুরুর একাদশে আছেন যারা

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছেন বিয়ের প্রস্তুতি

আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

দিনাজপুরের বিরলের সেই নবজাতক পেল নতুন ঠিকানা