ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ জুন, ২০২৫, ১০:২০ দুপুর

গাজায় ১ লাখ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে : ইসরায়েলি সংবাদমাধ্যম

গাজায় ১ লাখ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে : ইসরায়েলি সংবাদমাধ্যম, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা এই অঞ্চলের জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। শুক্রবার (২৭ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজ এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত হতাহতের পরিসংখ্যানে দেখা গেছে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে ৫৬ হাজার ৩০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ফলে ক্ষুধা, ঠান্ডা এবং বিভিন্ন রোগের মতো যুদ্ধের পরোক্ষ প্রভাবেও অনেক মানুষ মারা গেছেন। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি মুখপাত্র, সাংবাদিক এবং প্রভাবশালীরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত মৃত্যুর সংখ্যাকে অতিরঞ্জিত বলে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে। তবে বাস্তবে হতাহতের সংখ্যা আসলেই অনেক বেশি।

প্রতিবেদনে লন্ডন বিশ্ববিদ্যালয়ের হলওয়ে কলেজের অর্থনীতিবিদ এবং সহিংস সংঘাতে মৃত্যুহার বিষয়ক বিশ্বমানের বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল স্পাগাটের গাজায় মৃত্যুর বিষয়ে পরিচালিত একটি গবেষণার উদ্ধৃতি দেয়া হয়েছে। গবেষণায় ফিলিস্তিনি উপত্যকার দুই হাজার পরিবারের ওপর জরিপ করা হয়েছে, যার মধ্যে প্রায় ১০ হাজার মানুষ রয়েছে। এতে বলা হয়েছে, তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত, যুদ্ধের সময় গাজায় প্রায় ৭৫ হাজার ২০০ মানুষ মারা গেছেন, যার বেশিরভাগই ইসরায়েলি অস্ত্রের হামলার কারণে ঘটেছে। জরিপের তথ্য অনুসারে, নিহতদের ৫৬ শতাংশের বয়স হয় ১৮ বছর বা তার নিচে অথবা নারী। 

আরও পড়ুন

স্পাগাট বলেন, আমি মনে করি সম্ভবত জনসংখ্যার ৪ শতাংশের মতো মানুষ নিহত হয়েছে। আমি নিশ্চিত নই যে একবিংশ শতাব্দীতে এমন কোনও ঘটনা ঘটেছে, যাতে এত বেশি মৃত্যু হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত, ব্যাপক ক্ষতির আশঙ্কা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওয়া প্রতিবন্ধী শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

তামাক ক্ষেতে থেকে হাত-পা বাঁধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামায় শত্রুতার করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন