ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৫ ০৭:৪২ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র হাতে ৩ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র হাতে ৩ বাংলাদেশি আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শ্রমিকের কাজ শেষে বুজরুক সীমান্ত দিয়ে বাড়ি ফেরার পথে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার (২৭ জুন) সকাল ৭টায় হরিপুর উপজেলাধীন ৫০ বিজিবি ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বকুয়া ইউনিয়নের বুজরুক বিওপির সীমান্ত মেইন পিলার ৩৬১/২ এস থেকে ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়েরডাঙ্গী নামক স্থানে ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ধুকুরিয়া গ্রামের তাহেরের ছেলে দিলাবর(৩০), মৃত হাফিজ উদ্দিনের ছেলে আলী হোসেন(২৪) ও নন্দগাঁও তালুকদারপাড়া গ্রামের শেখ আলীর ছেলে নাসীম(২২)।  
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ৩ জন নাগরিক বাংলাদেশে প্রবেশের সংবাদে বুজরুক বিওপির টহল টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত ২-৩ বছর ধরে ভারতের পাঞ্জাবে ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন বলে জানায়।

আরও পড়ুন

পরে আটককৃতদের হরিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতদের বিরুদ্ধে হরিপুর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ

১

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

২

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

৩

রংপুরের নতুন বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম

৪

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

৫

সীমান্তে মাদক উদ্ধার অভিযান গিয়ে বিএসএফের কাছে দুই পুলিশ সদস্য আটক

৬