ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ জুন, ২০২৫, ০৬:৩২ বিকাল

আকাশসীমা বন্ধ করলো কাতার

আকাশসীমা বন্ধ করলো কাতার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের হুমকির মধ্যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার। সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত দেশের নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

কাতারের আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ইরান তাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের কাতারে অবস্থানরত নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে বাসায় আশ্রয় নেয়ার পরামর্শ দেয়।

আরও পড়ুন

এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের ‘নিরাপদ স্থানে আশ্রয় নিতে’ পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস।

দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১