ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৩ জুন, ২০২৫, ১০:৫৮ দুপুর

হজ শেষে দেশে ফিরেছেন ৪৭২১২ জন, মৃত্যু ৩৮

হজ শেষে দেশে ফিরেছেন ৪৭২১২ জন, মৃত্যু ৩৮, ছবি: সংগৃহীত।

ধর্মডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৭ হাজার ২১২ জন। রবিবার (২২ জুন) পর্যন্ত ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪২ হাজার ২০৬ জন। 

হজযাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৯ হাজার ১৩ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ১৯ হাজার ৭৫৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৪৪১ জন হাজিকে। এ পর্যন্ত মোট ১২০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৮টি, সৌদি এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে গিয়েছেন। তাদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরে দাঁড়াল ৩০৫ জন, ভোটের মাঠে লড়ছেন ১৯৬৭ প্রতিদ্বন্দ্বী

বিক্ষোভে জড়িতদের সম্পদ জব্দ করছে ইরান

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত

দক্ষিণ গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের

চার শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন!

রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা