ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৫, ০৯:০০ সকাল

শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : শ্বশুরবাড়ির আম গাছ থেকে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। আজ রোববার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘোড়াঘাট সদর ইউনিয়নের পাটশাও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামাইয়ের নাম মজনু মিয়া (২৮)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হারুন উর রশিদ বলেন, ‘সাত বছর আগে স্থানীয় আলিমুদ্দিনের মেয়ে নাহিদা বেগমের সঙ্গে বিয়ে হয় মজনু মিয়ার। সেই থেকে শ্বশুরবাড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে সন্তান নিয়ে ঘর জামাই হিসাবে বসবাস করে আসছিলেন। জীবিকার তাগিদে কখনো গাড়ির সহকারী আবার কখনো ঘরের টিন মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করতেন।’

আরও পড়ুন

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। তাছাড়া পরিবারের কাছে থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগামী দিনগুলো বাংলাশের মানুষের জন্য স্বস্তির হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

শাজাহানপুরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ১: আহত ৫

আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে : অর্থ উপদেষ্টা