ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জুন, ২০২৫, ০৭:৫২ বিকাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা বাবলু চৌধুরী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা বাবলু চৌধুরী গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর ভাই কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সদস্য মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষ করে বের হলে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে মোশাহেদ হোসেন চৌধুরীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরে দাঁড়াল ৩০৫ জন, ভোটের মাঠে লড়ছেন ১৯৬৭ প্রতিদ্বন্দ্বী

বিক্ষোভে জড়িতদের সম্পদ জব্দ করছে ইরান

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত

দক্ষিণ গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের

চার শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন!

রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা