ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৫ ০৬:০৪ পিএম

সিরাজগঞ্জের শাহাজাদপুরে অপহৃত যুবক উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জের শাহাজাদপুরে অপহৃত যুবক উদ্ধার, আটক ৩। প্রতীকী ছবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের লুকালি গ্রামের মো. শের আলির ছেলে পারভেজকে অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা। এতে ৩ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, গত সোমবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের শের আলীর ছেলে পারভেজকে (২৮) অপহরণ করে নিয়ে যায়।

এদিন সন্ধ্যায় ছেলের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করে। রাতে থানার অফিসার ইনচার্জ আছলাম আলী তথ্য প্রযুক্তির মাধ্যমে পৌর এলাকার কাঠবাগান এলাকায় অভিযান চালায় এবং রাত ১২টার সময় অপহৃত পারভেজকে উদ্ধার করে। এসময় অপহরণকারী জামাল (৩২), মামুন (২৫) ও শিশিরকে গ্রেফতার করে।

গতকাল মঙ্গলবার ওসি আছলাম আলী জানান, গ্রেফতারকৃতরা মুক্তিপণ দাবি করে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এদেরকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের বাড়ি পৌর এলাকার দ্বারিয়াপুর ও নুকালী গ্রামের।

আরও পড়ুন

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদুর রহমান জানান, এ ঘটনায় অপহৃত ছেলের বাবা শের আলী ১০ জন নামীয় ৮ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। দ্রুত সময়ে অপহৃতকে উদ্ধার করায় থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ

১

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ 

২

কয়েক দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২১

৪

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

৫

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, দুপুরে বৈঠক এনসিপির সঙ্গে

৬