ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ০৫:২৪ বিকাল

তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান গ্রেফতার

তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান গ্রেফেতার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মুলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (১৭ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় এজাহারনামায় ১ নম্বর আসামি ছিলেন টিপু। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

মামলার অভিযোসূত্রে জানা যায়, টিপু সুলতান অবৈধভাবে ‘তাণ্ডব’ সিনেমাটির সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন  বলেন, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে টিপু সুলতানকে গ্রেফতার করা হয়। কপিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ডিবি সর্বদা তৎপর।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, পাইরেসির কথা টিপু সুলতান নিজ মুখেই স্বীকার করেছে। এটি একটি চক্র।

আরও পড়ুন

জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে এ মামলাটি করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ছবিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এনবিআর চেয়ারম্যান

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান