ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ০৫:১০ বিকাল

বগুড়ার আদমদীঘিতে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বগুড়ার আদমদীঘিতে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ আরিফ হোসেন (১৯) নামের এক মাদককারবারি বাসযাত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় এলাকায় হানি এন্টারপ্রাইজ নওগাঁগামী বাস তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার শহরাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত মঙ্গলবার সকালে বাসযোগে নওগাঁর উদ্দেশ্যে মাদকের চালান যাচ্ছে।

আরও পড়ুন

এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহাসড়কের উল্লেখিত স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করাকালে বাসের সিটে বসা আরিফ হোসেনকে আটক ও তার হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ

১৭ বছরের জঞ্জাল বিএনপিকে পরিষ্কার করতে হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

খিলক্ষেতে একটি হোটেলে আগুন লেগে দগ্ধ ৪

১৫ মার্চ থেকে গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার