ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৫ ১১:০৩ পিএম

বগুড়ার সান্তাহারে অপহৃত স্কুলছাত্র মুখবাঁধা অবস্থায় উদ্ধার

বগুড়ার সান্তাহারে অপহৃত স্কুলছাত্র মুখবাঁধা অবস্থায় উদ্ধার। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের আতিকুর রহমান নিশান (১৪) নামের ১০ম শ্রেণির এক স্কুলছাত্র উদ্ধার ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ওই স্কুলছাত্রের বাবা উপজেলার নিমাইদীঘি গ্রামের আক্তারুজ্জামান হিটলার বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সান্তাহার মালা সিনেমা হল এলাকায় স্কুলছাত্র আতিকুর রহমান নিশান তার মোবাইলের গ্লাস পরিবর্তন করতে যায়। সেখানে থেকে উৎস ও কামরুল নামের দুই যুবক তাকে চাকুর ভয় দেখিয়ে সান্তাহার বাসস্ট্যান্ডের উত্তর দিকে একটি হাঁসের খামারে নিয়ে যায়।

এরপর আতিকুর রহমান নিশানের গামছা দিয়ে মুখ বেঁধে বেধরক মারপিট করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছাত্রের ব্যবহৃত ফোন দিয়েই তার পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ হিসেবে সাড়ে ১২ হাজার টাকা ওই স্কুলছাত্রের বিকাশেই সেই টাকা পাঠাতে বলে। ফোন পাওয়ার পর নিশানের বাবা আক্তারুজ্জামান হিটলার বিকাশের মাধ্যমে তাদের মুক্তিপণের টাকা পাঠান।

আরও পড়ুন

এরপর অপহরণকারীরা নিশানের কাছ থেকে বিকাশের পিন কোড নিয়ে টাকা উত্তোলনের জন্য দোকানে যায়। রাতে পরিবারের লোকজন অপহৃত ওই স্কুলছাত্রকে একটি হাঁসের খামারের কাছ থেকে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেন।

এসময় অপহরণকারীরা সটকে পড়ে বলে অভিযোগ করা হয়। সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

১

পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত

২

ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

৩

রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

৪

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল

৫

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশে অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার

৬