ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৫ ০৪:২১ পিএম

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ২১টি আরব ও মুসলিম দেশের বিবৃতি

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ২১টি আরব ও মুসলিম দেশের বিবৃতি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যৌথ বিবৃতিতে দিয়েছে আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এতে তারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ‘অঞ্চলের বিপজ্জনক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। বিবৃতিতে মন্ত্রীরা রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং সুপ্রতিবেশীসুলভ নীতির প্রতি শ্রদ্ধার প্রয়োজনীয়তা নিশ্চিত করার গুরুত্বের কথা বলেছে। সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

এছাড়া ২০ মুসলিম দেশের মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, সংঘাতের সমাধান কূটনীতির মাধ্যমে হওয়া উচিত। সামরিক উপায়ে এর সমাধান সম্ভব নয়। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র মুক্ত একটি মধ্যপ্রাচ্য তৈরির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। খবর : আনাদুলু এজেন্সি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মোকামতলায় ব্যাংকের ভেতর থেকে খোয়া যাওয়া টাকা দুই দিনেও উদ্ধার হয়নি

মিরপুরে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে নারীসহ ৭ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ রাস্তার বেহাল দশা 

সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট