ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৫ ০৩:৪৯ পিএম

বগুড়ায় নারী নির্যাতনের ঘটনায় সহযোগীসহ বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় নারী নির্যাতনের ঘটনায় সহযোগীসহ বিএনপি নেতা গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার:  নারীকে অমানুষিকভাবে  নির্যাতন করে জামাইয়ের বাড়িতে লুকিয়ে থেকেও পার পেলেন না ইউনিয়ন বিএনপি নেতা শাহিনুর রহমান রানু। অবশেষে সহযোগীসহ পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। বগুড়া সদর থানার পুলিশ  কাহালু উপজেলার বাগুইল গ্রামে অভিযান চালিয়ে সহযোগী সহ তাকে গ্রেফতার করেছে। 

বগুড়া সদর থানার ওসি হাসান বাসিরের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু জাফর মো. সালেহসহ পুলিশের একটি টিম সোমবার সকালে  কাহালু উপজেলার বাগুইল গ্রামে তার জামাই সুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। নারী নির্যাতনের ঘটনায়  প্রধান আসামি হওয়ায় জামাইয়ের বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে  তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার শাহিনুর রহমান রানু ৫৫, সদরের হাজরাদিঘী  বলিয়াপাড়ার তোজাম্মেল হোসেন শাহ এর  ছেলে এবং নুনগোলা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি। এছাড়া গ্রেপ্তার অপরজন হল তার ভাই কামিনুর রহমান শাহ ৩৫। গ্রেফতারের  পর তাদের আদালতে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন

উল্লেখ্য, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৪ জুন শনিবার রাত ৯ টার দিকে হাজরাদিঘি বলিয়াপাড়ায় স্থানীয় বিএনপি নেতা শাহিনুর রহমান রানুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত চাকু,ছোড়া,  রামদা ও লাঠি সোটা নিয়ে সজ্জিত হয়ে প্রতিপক্ষ তার বড় ভাই শফিকুল ইসলাম শাহ এর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা শফিকুল ইসলাম এর মেয়ে মেয়ে তাসলিমা খাতুন ২০, ছেলে তারিকুল ইসলাম কবির ১৩, ও ভাতিজি সৌমি খাতুন ২০,কে বেদম মারপিট করে। এক পর্যায়ে প্রধান আসামি শাহিনুর রহমান রানু তাসনিমা খাতুন এর শীলতা হানি করেন এবং শরীরের বুকের  স্পর্শকাতর স্থানে গুরুতর ভাবে  জখম করে। তাসনিমা  ও সৌমিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনার বিষয়ে গত  ১৬ জুন দৈনিক করতোয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওই দিনই পুলিশ তাদের গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিন পর শনিবার থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

নীলফামারীর ডিমলায় যুবককে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

বগুড়া শজিমেক এ ২০ আনসার বদলি : বরখাস্ত ১, কাজে ফেরেনি ইন্টার্ন চিকিৎসকরা

পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত দুই ব্যবসায়ীকে জরিমানা

রাষ্ট্রপতিকে বরণে সাজছে  ঠাকুরগাঁও, শৈশবের মাটি ও মানুষের টানে আসছেন রাষ্ট্রপতি