ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ০৯:১৭ সকাল

এবার স্বামীর পদবি বাদ দিলেন গোবিন্দর স্ত্রী

এবার স্বামীর পদবি বাদ দিলেন গোবিন্দর স্ত্রী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অভিনেতা গোবিন্দর পুরো নাম-গোবিন্দ অরুণ আহুজা। ব্যক্তিগত জীবনে সুনীতার সঙ্গে ঘর বেঁধেছেন। বিয়ের পর স্বামীর পদবি ‘আহুজা’ নামের সঙ্গে ব্যবহার করছেন তিনি। ৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। কয়েক মাস আগে খবর চাউর হয়, ভেঙে যাচ্ছে এই দম্পতির বিয়ে। 

সংসার ভাঙতে যাওয়ার খবরে দীর্ঘদিন নেতিবাচকভাবে চর্চিত হয়েছেন গোবিন্দ-সুনীতা। কেবল তাই নয়, এ নিয়ে ট্রলের শিকারও হয়েছেন তারা। পরে এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন। ফের বিচ্ছেদের আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে সুনীতার নামের পদবিকে কেন্দ্র করে এবার বিচ্ছেদের সূচনা হয়েছে। আগে ‘সুনীতা আহুজা’ ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এখন ‘এস সুনীতা’ দেখা যাচ্ছে। মূলত এরপরই নতুন করে বিচ্ছেদের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে সুনীতার সঙ্গে যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। 

সুনীতা বলেন, আমি ‘আহুজা’ মুছে ফেলেছি এবং নামের আগে অতিরিক্ত একটি ‘এস’ যুক্ত করেছি। এই ‘এস’ আমার নামের প্রথম অংশের। কিন্তু এই পরিবর্তন আরো এক বছর আগে করেছি। এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সুনীতা বলেন, এটি সম্পূর্ণরূপে সংখ্যাতত্ত্বের উদ্দেশ্যে করা হয়েছিল। আমি নাম-খ্যাতি চাই। এটা কে না চায়, তাই না? তাহলে নাম পরিবর্তন কি আপনাকে সেই স্বীকৃতি এনে দিয়েছে, যা চেয়েছিলেন? জবাবে সুনীতা বলেন, অবশ্যই! আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি গত কয়েক মাসে কতটা ভাইরাল হয়েছি? আমি পুরো ইন্টারনেট জুড়ে আছি! স্বামীর নামের উপাধি বাদ দেয়ার বিষয়ে সুনীতা বলেন, আমি আহুজা, এটি পরিবর্তন হবে না। আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তখনই উপাধিটি বাদ দেওয়া হবে।

আরও পড়ুন

গত মে মাসে টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে সুনীতা বলেন, যেদিন সত্যি এ রকম কিছু হবে, আপনারা আমার এবং গোবিন্দর কাছ থেকেই জানতে পারবেন। সেদিন না হয় বিশ্বাস করবেন। আমি চিন্তাই করতে পারি না, গোবিন্দ আমাকে ছাড়া বাঁচবে, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব! গোবিন্দ কখনো কোনো বোকা নারীর জন্য তার পরিবার ছেড়ে যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১