ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৫ ০৪:৩৬ এএম

পৃথক দুর্ঘটনায় দিনাজপুরে নিহত ৩

পৃথক দুর্ঘটনায় দিনাজপুরে নিহত ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর থেকে একটি মোটরসাইকেলে করে দুজন ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- কাহারোল উপজেলার রামপুর জগন্নাথপুর এলাকার আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) ও একই এলাকার মোতালেব (৩৩)।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কাজ করছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আরও পড়ুন

এদিকে, সোমবার (১৬ জুন) রাত ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্ব পার্শ্বে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক আলম মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত আলম মিয়া পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর প্রধানপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন ভারতের

বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্টদের ফেরানোর চেষ্টা চলছে: সংসদে তাহের

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি