ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ০৯:১৩ রাত

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ট্রাক মেরামতের সময় পেছন থেকে অপর আরেকটি ট্রাকের ধাক্কায় মমিন ফকির (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নূর মোহাম্মাদ (৩০) নামের ট্রাক হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মমিন ফকির টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিখরাইল গ্রামের শুকুর ফকিরের ছেলে। আজ সোমবার (১৬ জুন) সকালে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে শ্রীমঙ্গল যাওয়ার সময় শেরপুর উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌছলে যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে থামিয়ে ট্রাকটির নিচে গিয়ে ড্রাইভার মমিন ও হেলপার নূর মোহাম্মদ মেরামতের কাজ করছিলো।

এ সময় হঠাৎ করেই পিছন দিক থেকে আসা আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৯৮০২) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ট্রাকের নিচে থাকা ড্রাইভার মমিন ফকিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনায় আহত ট্রাকের হেলপার নূর মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়