ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ জুন, ২০২৫, ১১:৫৮ দুপুর

নওগাঁয় দেশীয় ফল উৎসব

নওগাঁয় দেশীয় ফল উৎসব। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ  প্রতিনিধি : জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়। আর মধু মাসে মৌসুমি বিভিন্ন রসালো ফলের সমারোহ ঘটে। মধু মাসের মিষ্টি ও সুস্বাদু ফল মিশে আছে বাঙালির ঐতিহ্যের সাথে। দেশীয় ফল বাঙ্গালির সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যের বড় একটি অংশ।

আর মৌসুমি বিভিন্ন এসব ফল নিয়ে নওগাঁয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন লাইব্রেরি মিলনায়তনে নওগাঁয় স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ এ ফল উৎসবের আয়োজন করে। যেখানে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, জামরুল, তরমুজ, বোন-কাঁঠাল ও করমচাসহ অন্তত ২৫ ধরণের দেশীয় ফল দিয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

আরও পড়ুন

ফল উৎসবের সূচনা বক্তব্য রাখেন, একুশে পরিষদের সভাপতি এডভোকেট ডি.এম আব্দুল বারী। এসময় একুশে পরিষদের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, বিন-আলী পিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক এম.এম রাসেল, সহ-সাধারণ সম্পাদক শাকিরুল ইসলাম রাসেল ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রণজিৎ কুমার পাল, বিপুল কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ

যশোরে শিশু ধর্ষণের দায় স্বীকার করে যুবকের ক্ষমা প্রার্থনা

ফেসবুকের নিউজ ফিড অটো-রিফ্রেশ হচ্ছে? বন্ধ করবেন যেভাবে

আওয়ামী লীগের মতো ছাত্রদলও গল্প সাজানোর নাটক করছে : এস এম ফরহাদ

সাতক্ষীরায় মেয়ের গায়ে হলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

ঈদের কেনাকাটায় শপিং লিস্ট করার সুবিধাসমূহ