ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ জুন, ২০২৫, ১০:৫৬ দুপুর

রাঙামাটিতে ফুলতলি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাঙামাটিতে ফুলতলি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নিউজ ডেস্ক:   রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে  সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রবিবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে। 


রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য জানান। কে বা কারা কেন এই যুবককে হত্যা করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

নিহত আব্দুল হাকিম রাখাইল ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

আরও পড়ুন


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, আজ সকাল সাড়ে ১১টার পর ৯-১০ জন অস্ত্রধারী ফুলতলি গ্রামে যান। তারা আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই আব্দুল হাকিম মারা যান।


চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত)  ইমরুল হাসান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে চার মাস পর বৃষ্টি, গুটি হওয়া আমের মুকুলে স্বস্তি

নাটোরের গুরুদাসপুরে তড়কা রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে অসুস্থ ১০১২ জন

দিনাজপুরের চিরিরবন্দরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

বিএনপিকে নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা দেখছি : জুলাই শহিদ পরিবারের সদস্য

দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়ি এলাকায় জামাই খুন

বগুড়ায় সাধ্যের মধ্যে ঈদ আনন্দ হকার্স মার্কেটে নিম্ন আয়ের মানুষের উপচে পড়া ভিড়