ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৫, ১০:১৩ দুপুর

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় চুরির অপবাদে শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৫ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত শাহরিয়ার রহমান হ্যাভেন চাপুলিয়া এলাকার হুমায়ূন কবিরের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, শাহরিয়ার রহমান হ্যাভেনের পরিবারের সঙ্গে জমি জমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে পূর্ব বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে ভোরে মারা যান হ্যাভেন। খবর পেয়ে পুলিশ রোববার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সকালে তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে, স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলাসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম