ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০৫:৩৩ বিকাল

বগুড়ার কাহালুতে পাহারাদারকে বেঁধে ট্রান্সফরমারের কয়েলসহ মিটার চুরি

বগুড়ার কাহালুতে পাহারাদারকে বেঁধে ট্রান্সফরমারের কয়েলসহ মিটার চুরি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে গভীর নলকূপের বৈদ্যুতিক লাইনের ৩টি ট্রান্সফরমারের তামার কয়েলসহ ১ টি  মিটার চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টায় কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের শান্তা হিন্দুপাড়া গ্রামের মাঠের (শিদল কে. এস.এস সমিতি) গভীর নলকূপে।

জানা গেছে, শান্তা হিন্দুপাড়া গ্রামের অক্ষয়ের ছেলে নিবারণ (৪৮) ওই নলকূপের পাহারাদার হিসেবে নিয়োজিত ছিলেন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে চোরেরা গভীর নলকূপে এসে পাহারাদার নিবারণের হাত-পা বেঁধে রেখে বৈদ্যুতিক লাইনের খুঁটির উপরে স্থাপন করা নলকূপের ৩টি ট্রান্সফরমারের ঢাকনা খুলে ভিতর থাকা তামার কয়েলসহ  ১টি  বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন

চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য হবে ২ লাখ ৩৫ হাজার টাকা। আজ শনিবার (১৪ জুন) সকালে পাহারাদার নিবারণের চিৎকার শুনে পাড়ার লোকজন গভীর নলকূপে এসে হাত-পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করে। গভীর নলকূপ কমিটির সভাপতি আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড

যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে : আব্বাস আরাঘচি

নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান বিরোধীদলীয় নেতা

ইরানের পাঁচ হাজারেরও বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস : সেন্টকোম

তেহরানে পারমাণবিক গবেষণাগারে ইসরায়েলের বিমান হামলা

ফ্যামিলি কার্ড প্রত্যেক ঘরে ঘরে যাবে শুধুমাত্র সময়ের ব্যাপার : মির্জা ফখরুল