ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০৭:৪৫ সকাল

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন বিএসএফ’র

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন বিএসএফ’র, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার (১৪ জুন) ভোরে চাপসার বিওপি সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয়া হয়। 

দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি জানায়, ভোররাতে বিএসএফ সীমান্তের কাছাকাছি এসে ওই ২৩ জনকে বাংলাদেশে পুশইন করে। বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

বিজিবি জানায়, আটকদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান