ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ১০:১৩ দুপুর

ডেঙ্গু নিয়ন্ত্রণে হ্যান্ড মাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করবে ডিএনসিসি

ছবি : সংগৃহিত,ডেঙ্গু নিয়ন্ত্রণে হ্যান্ড মাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করবে ডিএনসিসি

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করতে নুতন উদ্যোগ গ্রহণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেই লক্ষ্যে সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য হ্যান্ড মাইক, মেগাফোন ব্যবহার করবে সংস্থাটি।

বুধবার (১১ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে এসব হ্যান্ড মাইক, মেগাফোন কেনার কাজটি রিকোয়েস্ট ফর কোটেশনের (আরএফকিউ) মাধ্যমে বাস্তবায়নের জন্য দরপত্র মূল্যায়ন করতে ৬ সদস্যের কমিটিও গঠন করেছে সংস্থাটি। ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ৬ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাশাপাশি সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে।

আরও পড়ুন

কমিটির বাকি সদস্যরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ডিএনসিসির ভূগোলবিদ, স্বাস্থ্য কর্মকর্তা এবং ডিএনসিসির সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার ইবতেদায়ী শাখায় উপবৃত্তি চালুর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর : ব্রিফিং করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব রুমন

জয়পুরহাটে দুধ দিয়ে গোসল করে  জুয়া ছাড়ার শপথ যুবকের 

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কসবায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু