ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০২:৩৮ দুপুর

হামজার পাসে রাকিবের গোল, ব্যবধান কমাল বাংলাদেশ

হামজার পাসে রাকিবের গোল, ব্যবধান কমাল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরকে এক গোল ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরীর পাসে লক্ষ্যভেদ করেছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। এর আগে দুই অর্ধে দুইবার বাংলাদেশের জালে বল পাঠায় সিঙ্গাপুর।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে সং উই ইয়ংয়ের গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিঙ্গাপুরের ফরোয়ার্ড ইখসান ফান্দি।

দুই গোল হজমের পর উত্তাল গ্যালারি স্তব্ধ হয়ে যায়। তবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা হাল ছাড়েনি। সে দৃঢ়তার সুবাদেই একটি গোলও পেয়ে গেছে বাংলাদেশ। হামজার থ্রু বল ধরে বক্সের বাইরে থেকে শট নেন রাকিব। তাতেই প্রথমবার সিঙ্গাপুরের রক্ষণদেয়াল ভাঙতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধরা।

আরও পড়ুন

ব্যবধান কমানোর পর এখন সমতাসূচক গোল পেতে ঝাঁপাচ্ছে বাংলাদেশ। বেশ কয়েকটি সেট-পিস আদায় করে নিয়ে সিঙ্গাপুরের বক্সে অনেকটা যেন ঘাঁটি গেঁড়ে বসেছেন মোরসালিনরা। এই চাপে শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি বাংলাদেশ আদায় করে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল

‘মনে হচ্ছে কেউ মুখে চড় মেরেছে’, শোচনীয় পরাজয়ের পর মার্করাম