ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ১২:৩২ দুপুর

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় উভয় পক্ষের ১০-১২টি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার তুলাকান্দি গ্রামের বাদারবাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামের ঈদগাহ মাঠে বাদারবাড়ি ও মুন্সিবাড়ির লোকজন ফুটবল খেলতে গেলে এক পর্যায়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দা-বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই বলেন, ‘তুলাকান্দি এলাকার দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ১৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্য ১০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকার অবস্থা শান্ত রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম