ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৫ ১০:২৯ এএম

হজের ফিরতি ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত

হজের ফিরতি ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত, ছবি: সংগৃহীত।

ধর্মডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। আজ মঙ্গলবার (১০ জুন) শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট।এর আগে, গত বৃহস্পতিবার আরাফাতের ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। পরদিন শুক্রবার ঈদুল আজহা উদযাপন ও পশু কোরবানি দেন হাজিরা।

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন।চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন

ফিরতি হজ ফ্লাইট আজ শুরু হয়ে চলবে এক মাস। আগামী ১০ জুলাই শেষ হবে এবারের ফিরতি হজ ফ্লাইট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থ শেখ অভিনয়ে পেলেন আলাদা পরিচিতি

রংপুরের বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীর ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে ব্যর্থতায় প্রশ্নের মুখে প্রশাসন

এসিসি শিরোপা জিতে এশিয়া কাপের টিকিট পেল নেপাল

পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার ৩ আসামি গ্রেফতারসহ টাকা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার