ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৫ ০৯:৫০ পিএম

লম্বা ছুটিতে ঢাকা ফাঁকা, পশুর হাট-রাজধানীর প্রবেশমুখে জট

লম্বা ছুটিতে ঢাকা ফাঁকা, পশুর হাট-রাজধানীর প্রবেশমুখে জট

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের লম্বা ছুটি শুরু হয়ে গেছে। এমন লম্বা ছুটিতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখী লাখো মানুষ। এতে রাজধানী ঢাকা এখন প্রায় ফাঁকা। রাজধানীর যেসব অঞ্চলে পশুর হাট রয়েছে এবং ঢাকা ছাড়ার প্রধান সড়কগুলোতে পরিবহনের বেশ চাপ দেখা যাচ্ছে। এতে যানজটও সৃষ্টি হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) থেকে ছুটি শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি থাকবে। এমন লম্বা ছুটি পাওয়ায় বুধবার (৪ জুন) বিকেল থেকেই ঢাকা ছাড়তে থাকেন রাজধানীর কর্মব্যস্ত মানুষেরা। আর বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই ঢাকা ছাড়ার ঢল শুরু হয়। এতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে ঢাকা।

সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, অধিকাংশ অঞ্চলের রাস্তা বেশ ফাঁকা। শহরের রাস্তাগুলোতে পরিবহনের চাপ কম থাকায় তেমন যানজট নেই। তবে যেখানে গরুর হাট রয়েছে, সেই অঞ্চলের রাস্তায় কিছুটা যানজট রয়েছে। এছাড়া রাজধানী থেকে বের হওয়ার প্রধান দুটি পয়েন্ট গাবতলী ও সায়েদাবাদ-যাত্রাবাড়ী অঞ্চলে বেশ যানজট দেখা গেছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বিকেলে টার্মিনালে পরিবহনের সংকট দেখা যায়। অনেকেই যানবাহনের জন্য অপেক্ষা করছেন। যাত্রীরা বাস ছাড়াও ট্রাক, পিকআপভ্যান, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় গন্তব্যে যাত্রা করেছেন। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপভ্যান ও বাসের ছাদে বাড়ির উদ্দেশ্য রওনা করতে দেখা গেছে।

সায়েদাবাদ ও যাত্রাবাড়ী অঞ্চলে সকাল থেকেই ঘরমুখো মানুষ বেশ চাপ দেখা যায়। এতে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী অঞ্চলে কিছুটা যানজট তৈরি হয়। তবে একদিকে ধোলাইপাড় ও অন্যদিকে শনির আখড়া পার হওয়ার পর রাস্তায় তেমন যানজট দেখা যায়নি।

আরও পড়ুন

রাস্তায় গণপরিবহন তুলনামূলক কম। রাস্তার বিভিন্ন জায়গায় যাত্রীদের গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অভিযোগ রয়েছে- পরিবহন কম থাকায় যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এমনকি রিকশা চালকরাও বাড়তি ভাড়া চাচ্ছেন।

এদিকে রামপুরা, বাড্ডা, নতুনবাজার, গুলশান, বনানী অঞ্চল ঘুরে দেখা যায়, মেরুলবাড্ডা পশুর হাটকে কেন্দ্র করে বাড্ডায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া ভাটারা ১০০ ফিট পশুর হাটের কারণে নতুনবাজারে কিছুটা যানজট দেখা যায়। তবে অন্যান্য দিনের তুলনায় এ অঞ্চলের রাস্তায় যানজট বেশ কম ছিল। রাস্তার একদিকে যানজট দেখা গেলেও, অন্যদিক ছিল ফাঁকা। আর গুলশান, বনানী, রামপুরা অঞ্চলের রাস্তা প্রায় ফাঁকা দেখা যায়।

নতুন বাজারে কথা হয় ইসমিতা আক্তারের সঙ্গে। তিনি বলেন, মানিকনগর যাবো। ২০ মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। বাসে উঠতে পাচ্ছি না। রাস্তায় বাস অনেক কম। যা দু-একটা আসছে, তাতে জায়গা নেই। রিকশা, সিএনজিচালিত অটোরিকশায় অনেক বেশি ভাড়া চাচ্ছে। রাস্তায় যানজট না থাকলেও বাসে উঠতে দুর্ভোগে পড়তে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজার পর প্রিমিয়ার লিগে অভিষেক আরেক বাংলাদেশির

১৫ দিনের যুদ্ধে ১১ মার্কিন যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস : আইআরজিসি

সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

তিন বোন একসঙ্গে বিয়ে করল এক যুবককে!

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ঢাকার সাভারে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনে আহত ৫