ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৫, ০৩:৫৯ দুপুর

বগুড়ার শেরপুরে ২০ ফুট রাস্তা সংস্কারের অভাবে লক্ষাধিক মানুষের দুর্ভোগ

বগুড়ার শেরপুরে ২০ ফুট রাস্তা সংস্কারের অভাবে লক্ষাধিক মানুষের দুর্ভোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার মির্জাপুর ফ্লাইওভার ব্রিজ সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে রানীরহাট-জামাইল যাবার রাস্তার বেহাল অবস্থা। মাত্র ২০ ফুট রাস্তার বেহাল অবস্থার কারণে লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যায়, উপজেলার মির্জাপুর, বিশালপুর, ভবানীপুর, তাড়াশ, নন্দীগ্রাম ও রায়গঞ্জ উপজেলার প্রায় লক্ষাধিক মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। এই গুরুত্বপূর্ণ সড়কটির মুখে মাত্র ২০ ফুট জায়গা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দেড় থেকে দুই ফুট গভীর গর্তে পরিণত হয়েছে।

সামান্য বৃষ্টির পানিতে গর্তটি ডোবার মতো হয়ে যায়, ফলে ট্রাক সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারিচালিত অটোভ্যান, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় ওইখানে যানবাহন বিকল হয়ে পরায় দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়াও রাতে গর্তটি দেখা না যাওয়ায় অনেক চালক দুর্ঘটনার শিকার হচ্ছেন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন

অটোভ্যান চালক আজাদ মিয়াসহ অনেকেই জানান, রাতে বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। যাত্রী নিয়ে যাওয়ার সময় ভ্যানের মোটর পানিতে ডুবে গিয়ে নষ্ট হয়ে যায়। এভাবে প্রতিদিন অনেক চালক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  স্থানীয়রা জানান, মহাসড়কের সঙ্গে সংযোগ করা এই রাস্তাটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। মটরসাইকেলের সাইলেন্সারে পানি গিয়ে বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানানো হয়েছে। শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, সড়ক ও জনপদ অধিদপ্তরকে অবগত করেছি তারা দ্রুত সংস্কার করে দেবে। অল্প কয়েক দিনের মধ্যে না দিলে আমরাই সংস্কার করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষাার্থীদের মহাসড়ক অবরোধ

ইরানের সঙ্গে আজই ইসলামাবাদে চুক্তি সই হবে: ট্রাম্প

আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, বগুড়ায় কেন্দ্রের সংখ্যা বাড়লেও কমেছে শিক্ষার্থী 

সাকিবকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করলো বিসিবি

একযোগে মোহাম্মদপুরসহ ৬ থানায় অভিযান, গ্রেপ্তার ৬০

লালমনিরহাটে হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্প