ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৫, ১২:১১ দুপুর

ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল আযহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়

ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল আযহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয়’ ঈদুল আযহার দুটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৭ টায় প্রথম জামাত আর সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত হবে।

এছাড়া ঢাবির আবাসিক বিভিন্ন হল প্রাঙ্গণে আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রশাসন থেকে জানানো হয়, ঢাবির কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাতে ইমামতি করবেন উর্দু বিভাগের অধ্যাপক ড. রশিদ আহমদ। দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদুল জামি’আর সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, আবহাওয়া প্রতিকূলের বাইরে থাকলে আবাসিক হলে যেসব জামাত হওয়ার কথা রয়েছে। সেগুলো জামাত হলের মসজিদগুলোয় সরিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন

সুষ্ঠুভাবে জামাত পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেও বলে ঢাবি প্রশাসন জানায়। তারা আশা করছেন প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা একসাথে ঈদের নামাজ আদায়ের জামাতে অংশ নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙ্গলেন শরিফুল

প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকা দাবি

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার