ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ জুন, ২০২৫, ০৯:৩০ সকাল

দোকান থেকে রক্ত বের হতে দেখে পুলিশে খবর; মিলল মরদেহ

দোকান থেকে রক্ত বের হতে দেখে পুলিশে খবর; মিলল মরদেহ

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকা থেকে  একটি তালাবদ্ধ দোকান থেকে হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে দোকানটির ভেতর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসছিল। বিষয়টি বাড়ির মালিক ইসলাম মিয়াকে জানানো হয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, ‍“মঙ্গলবার বিকেলে দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকার ইসলাম মিয়ার বাড়ির সামনের দোকান থেকে রক্ত বের হতে দেখে ৯৯৯ এ কল দিয়ে জানানো হয়। আমরা ঘটনাস্থলে যাই। পরে দোকানের ভেতর থেকে নাম না জানা ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।” 


তিনি আরো বলেন, “বাড়ির মালিক জানান, গত ১৯ মে ভাণ্ডারী পুল এলাকার নাম না জানা এক ব্যক্তির সঙ্গে দোকান ভাড়ার জন্য মৌখিক চুক্তি হয়। চলতি মাসের ১ তারিখ ওই ব্যক্তির সঙ্গে তার লিখিত চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু ওই ব্যক্তি আর যোগাযোগ করেনি। ওই ব্যক্তির নামও বলতে পারছেন না মালিক। আমরা তাকে চিহ্নিত করার চেষ্টা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেঁচে আছেন, কিন্তু 'গুরুতর আহত: ট্রাম্প

৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

গায়ক আত্মহত্যা চেষ্টার খবর, যা বললেন স্ত্রী

মশক নিয়ন্ত্রণে শনিবার থেকে ডিএনসিসির বিশেষ ক্যাম্পেইন শুরু