ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৫, ০৪:৫৭ দুপুর

মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার (২৬ মে) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের পাশাপাশি একই দিনে নবগঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ সচিবালয়ের বাইরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "সচিবালয়ের কর্মকর্তারা যদি তাদের 'ক্যু' অব্যাহত রাখেন, তবে তাদের পরিণতিও হবে পতিত হাসিনার মতো।"

আরও পড়ুন

আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ‘ক্যান্টনমেন্ট’ হিসেবে পরিচিত সচিবালয়ের ‘ক্যু’ সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে যারা হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করছেন, তাদের উদ্দেশে বলছি—আপনারা যদি এই ‘ক্যু’ অব্যাহত রাখেন, তাহলে আপনাদের পরিণতিও হবে পতিত হাসিনার মতো। ”তিনি আরও লেখেন, “বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং, সাবধান।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

জ্বালানি সাশ্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ১ দিন হোম অফিস

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট