ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মে, ২০২৫, ০৫:৪১ বিকাল

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন। প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে মাদক মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার (২৪ মে) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলাম (৫৫) ও তার ছেলে আশিক হোসেন (২৬)। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২৩ সালের ১১ মার্চ দিবাগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭শ’ গ্রাম হেরোইন ও ১ লাখ ৩০ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়। এসময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাইফুলের ছেলে আশিককে গ্রেফতার করা হয়। এ নিয়ে পরদিন ১২ মার্চ র‌্যাবের পক্ষ থেকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

আরও পড়ুন

ওই মামলায় সাইফুল ইসলামকে পলাতক আসামি করা হয়েছিল। পরে বাবা ও ছেলেকে অভিযুক্ত করেই আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল হয়। পরিদর্শক আনিসুর রহমান জানান, রায় ঘোষণার সময় বাবা ও ছেলে আদালতে হাজির ছিলেন। আদালত তাদের দোষী সাব্যস্ত করে রায় দিলে দু’জনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজ কোনো ভুল করেননি : মুশতাক আহমেদ

ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২৫শ’ মার্কিন সেনা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

আমি মিস করলে সে ঠিকই রান নিতো : মেহেদী মিরাজ 

জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্য’র