ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৫, ০৪:৪৪ দুপুর

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু রোববার

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু রোববার

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে আজ রোববার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ‘মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ শুরু হচ্ছে। সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ।

বগুড়ায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন, সরকার অনুমোদিত নিউজ পোর্টালসহ বিভিন্ন মিডিয়ার শতাধিক সাংবাদিক ৬টি দলে বিভক্ত হয়ে টুর্নাামেন্টে অংশগ্রহণ করবেন। জুলাই আন্দোলনে বগুড়ার ছয় শহিদের নামে দলের নামকরণ করা হয়েছে।

দলগুলো হলো-শহিদ রাতুল একাদশ, শহিদ সিয়াম একাদশ, শহিদ আব্দুল মান্নান একাদশ, শহিদ শিমুল একাদশ, শহিদ সাব্বির একাদশ এবং শহিদ কমর উদ্দিন একাদশ। আগামীকাল উদ্বোধনী খেলায় মুখোমুখী হবে শহিদ সাব্বির একাদশ এবং শহিদ কমর উদ্দিন একাদশ। বেলা ১২টায় দিনের ২য় ম্যাচে শহিদ রাতুল একাদশ এবং শহিদ সিয়াম একাদশ মুখোমুখী হবে। ২৭ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা

পলাশে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

পাবনার সাঁথিয়ায় আম পাড়তে নিষেধ করায় ৪ জনকে পিটিয়ে আহত