ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৪ মে, ২০২৫, ০৫:৫৬ বিকাল

ঝিনাইদহে ঘরে বিশ্রাম নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহে ঘরে বিশ্রাম নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ মে) সকালে এই ঘটনা ঘটে। রজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

নিহতের স্বজনেরা জানান, সকালে রজব আলী বাড়ির পাশে প্রতিবেশী সফিকুল ইসলামের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। বেলা ১১টার দিকে বিশ্রাম নিতে নিজের ঘরে যান। এসময় ফ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : আইজিপি

বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপি’র সংঘর্ষে আহত ৩

এবার ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত- আইজিপি

ভোট দিতে গ্রামে ছুটছে শহুরে মানুষ

দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ