ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২১ মে, ২০২৫, ১০:৪৬ রাত

বগুড়ার আদমদীঘিতে ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে মাজেদুর রহমান (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বারান্দার তীরের সাথে গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে। মাজেদুর রহমান আদমদীঘি উপজেলার শিয়ালশন দক্ষিণপাড়া গ্রামের মৃত আছির ফকিরের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মাজেদুর রহমান। প্রায় সময় তার স্ত্রীসহ পরিবারের লোকজনকে মারপিট করতেন। এ কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে বারান্দার তীরের সাথে গামছা পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে দারুণ জয় সিটি’র

ফ্রান্সের কাছ থেকে শতাধিক রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ : সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু দম্পতির ব্যাংক হিসাব ফ্রিজ

জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, সেরা ফলের অপেক্ষায় জামায়াত : রয়টার্স

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা