ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৫ ০১:০৩ পিএম

সিইসিসহ পাঁচ ইসি’র পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে : এনসিপি

বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর উত্তর। ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর উত্তর। বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আজ বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়। এনসিপি’র মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে।

আরও পড়ুন

এনসিপি’র যুগ্ম সম্পাদক সানোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মশালার আমন্ত্রণ জানিয়ে মার্কিন গবেষককে আটক করল চীন, বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

ময়মনসিংহ মেডিকেলে আগুন : আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের

ভিএআরের ভুলে আবারও প্রশ্নের মুখে প্রিমিয়ার লিগ