ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৫, ০৩:০৯ দুপুর

চট্টগ্রাম জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

চট্টগ্রাম জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

চট্টগ্রামে ভবনের আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে তৈয়ব (৪৫) ও রবিউল (১৪) নামে দুজন নিহতের ঘটনা ঘটেছে।

আজ রোববার (১৮ মে) দুপুরে নগরীর চকবাজার থানার এম এম আলী রোডের জিইসি মোড় এলাকার শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তৈয়ব চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব গোল মগরা এলাকার নুর জাহানের ছেলে এবং রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে।

আরও পড়ুন

চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, শনিবার রাতের বৃষ্টিতে বশর ভিলা নামে ওই ভবনের নিচে পানি জমে যায়। জমা থাকা সেই পানিতে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকা দাবি

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে ইউপিডিএফের যুব নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার