ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৫, ০৩:৫০ দুপুর

মারা গেছেন 'জেমস বন্ড' খ্যাত অভিনেতা ডন বেকার

'জেমস বন্ড' খ্যাত অভিনেতা ডন বেকার

বিনোদন ডেস্কঃ ‘জেমস বন্ড’ খ্যাত বর্ষীয়ান হলিউড অভিনেতা জো ডন বেকার মারা গেছেন। গত ৭ মে তার মৃত্যু হয় বলে জানিয়েছে অভিনেতার পরিবার। বেকারের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

জেমস বন্ডের তিনটি সিনেমায় জো ডন বেকারের অসাধারণ অভিনয় মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি জো ডন বেকার জন্মগ্রহণ করেন। ‘ফক্স নিউজ’ সূত্রে জানা গেছে, টেলিভিশন সিরিজ ‘হানি ওয়েস্ট’র মাধ্যমে ১৯৬৫ সালে অভিন অঙ্গনে যাত্রা করেন। প্রথম কাজেই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন বেকার।

১৯৬৭ সালে ‘কুল হ্যান্ড লুক’-এ অভিনয়ের প্রস্তাব পান। এরপর ১৯৭৩ সারে ক্যারিয়ারে নতুন মোড় নেয়। সে বছর ওয়াকিং টল-এ শরিফ বাফর্ড পোজার চরিত্রে বেকারের অভিনয় তুমুল প্রশংসিত হয়। সেই সাফল্যেরই পরই তিনি জেমস বন্ড সিরিজে অভিনয়ের সুযোগ পান।

আরও পড়ুন

এছাড়াও বেকারের ঝুলিতে রয়েছে ‘লিভিং ডেলাইটস’, ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’র মতো সফল কাজ। এ অভিনেতা দীর্ঘ ৫ দশক দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ‘চার্লি ভ্যারিক’, ‘দ্য ন্যাচারাল’, ‘কেপ ফিয়ার’, ‘ফ্লেচ’, ‘মার্স অ্যাটাকস’, ‘রিয়েলিটি বাইটস’র মতো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের সিরিজ ‘আইশিড’ এ-ও কাজ করেছেন এ অভিনেতা। ক্লাসিক শো ‘গানস্মোক’, ‘মিশন ইম্পসিবল’, ‘ইন দ্য হিট অব নাইট’-এ অতিথি শিল্পী হিসেবে জেমস বন্ড খ্যাত অভিনেতাকে দেখা গেছে।

ব্রিটিশ মিনিসিরিজ ‘এজ অফ ডার্কনেস’-এ অভিনয়ের জন্য ‘বাফটা’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১২ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ সিনেমা ‘মাড’। চলতি বছর অভিনয় থেকে অবসর নিয়েছিলেন বেকার। ক্যালিফোর্নিয়ার মিশন হিলসে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

জ্বালানি সাশ্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ১ দিন হোম অফিস

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট